শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে আগাম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ৩০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে আগাম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
১০

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে শেরপুর জেলার ৩টি উপজেলার ৭টি গ্রামে আগাম ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ রোববার সকাল ৭টা থেকে সাড়ে ৯ টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। যারা আগাম ঈদুল ফিতরের উৎসব পালন করছেন তারা সবাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে ঈদের জামাতের নামাজ আদায় করেন।

ওইসব গ্রাম গুলো হলো- শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের উত্তর চরখারচর ও চরখারচর মধ্যপাড়া জিকিরঘর, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়ণখোলা, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনিপাড়া।

প্রতিটি জামাতে দেড়শ’ থেকে দুইশ’ মুসুল্লী অংশগ্রহণ করতে দেখা গেছে। এসব জামাতে পুরুষের পাশাপাশি নারী মুসুল্লীরাও পর্দার ভিতরে নামাজ আদায় করেন।

প্রতিবারের মতো এবারও তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে কুশলাদি বিনিময় করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com