শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছাত্র সমন্বয়ক কে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার -কুড়িগ্রামের পুলিশ সুপার

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্র সমন্বয়ক কে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার -কুড়িগ্রামের পুলিশ সুপার
১০

শ্লীলতাহানি ও অপহরণ চেষ্টার মামলায় চররাজিবপুর উপজেলা ছাত্র প্রতিনিধি (সমন্বয়ক) মেহেদী হাসানকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের আচরণ নিয়ে বিবৃতি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ন সদস্য সচিব ও সেল সম্পাদক (দপ্তর সেল) লোকমান হোসেন লিমন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতি সূত্রে জানা যায়, যে, ৩১ মার্চ রাত ১১ টার পর বটতলা সংলগ্ন এলাকায় একটি অটোরিকশায় ২ জন নারী ও ৭-৮ জন পুরুষ যাত্রী ছিলেন ঐ সময়ে এক নারী যাত্রী সাহায্যের সংকেত দেন।

প্রথমে পরিস্থিতির গুরুত্ব বুঝতে না পারলেও যখন অটোরিকশাটি সাধারন পথ পরিহার করে দুটি ভুট্রা ক্ষেতের মাঝখানে অন্ধকার রাস্তার দিকে মোড় নেয়, তখন তারা সন্দেহ প্রকাশ করেন যে নারী যাত্রী বিপদে রয়েছেন।  শিক্ষার্থীরা সাহায্য করতে গেলে আরেকটি অটোরিকশায় ৭-৮জন যুবক এসে তাদের ওপর আচমকা হামলা চালায়। এসময় একজন বলেন, আমি সচিবের ছেলে, সামনে এমপি হবো। তোদের মার্ডার করবো” পরে স্থানীয় বাসিন্দারা পার্শবর্তি স্থানে অচেতন অবস্থায় মেহেদীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও জানাগেছে, হামলায় জড়িত ব্যক্তি, যিনি নিজেকে সচিবের ছেলে বলে দাবি করেছেন, তিনি মূলত জেলা  শিক্ষা কর্মকর্তা শামসুল আলমের পুত্র।

বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা গ্রেপ্তার ওই ঘটনাটিকে একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, তিনি বলেছেন আমার ছেলে ও ছেলের স্ত্রী এবং নিকট আত্মীয় সহ দুটি অটোতে ঈদের দাওয়াতে গিয়েছিল, রাস্তা খারাপের কারনে একটি অটো পিছনে পরে, এর মধ্যেই ঘটনাটি ঘটে। আমার ছেলের স্ত্রী,তার স্বামী ও নিকট আত্মীয় সাথে থাকায় অন্য কারো কাছে ইশারায় সাহায্য চাওয়ার প্রশ্নই আসেনা। ঘটনার পর আমার ছেলের শশুর আব্দুল লতিফ বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন,পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। আমার জানামতে রাজিবপুরে লিখিত কোনো সমন্বক কমিটি নাই।

এ ঘটনায় কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান কালবেলাকে বলেন ভুক্তভোগীর পিতার  অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় পুলিশ শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com