শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাবা তো সে আমারও হতে পারতো- সুমাইয়া আক্তার

  |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাবা তো সে আমারও হতে পারতো- সুমাইয়া আক্তার
১৩

মোসা: সুমাইয়া আক্তার।।

রাস্তার পাশে থালা নিয়ে বসে আছেন,

অন্যের বাবা, আমার তো নন!
আল্লাহ না করুন, যদি সেই বাবাটি আমারই হন?

খেতে না পেয়ে হাত পেতেছেন বারংবার,
চিৎকার করে বলি— “তুই এলি আবার?”
কিন্তু কীই বা ক্ষতি হতো , যদি দিতাম দু-মুঠো ভাত?
তিনি প্রার্থনায় তুলতেন তার কাঁপা কাঁপা দুটি হাত…

জন্মের পর থেকে করেছেন কতো সাধনা,
সেই বাবাকে হারালে আর কোথাও খুজে পাবোনা!
জুতা সেলাই করেন বলেই বাবা কি তাই মূল্যহীন?
তাঁর এই ঘামের কি করে শোধ করবে তুমি ঋণ?

বাবা আমার মিস্ত্রি, তাই পরিচয় দিতে লজ্জা পাই,
অথচ তার জন্যই দু’বেলা অন্ন জোটে ভাই!
আমাদের জন্যই তিনি সারাদিন থাকেন বাহিরে,
আমরা বৃদ্ধ হলে তাকেই পাঠাই বৃদ্ধাশ্রমের ঘরে!

“বটগাছের মতো ছিলেন যিনি ছায়া হয়ে,
শেষ বয়সে কাঁদেন তিনি নিঃসঙ্গ ব্যথা বয়ে।”

লেখিকা:
মোসা: সুমাইয়া আক্তার, ভোলা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com