আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগান নিয়ে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা পরিকল্পনা প্রণয়ন সভা মঙ্গলবার বিকেলে গাইবান্ধা গানাসাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাজেদা আকতার কল্পনার সভাপতিত্বে সভায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, উত্তম কুমার সরকার। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, দি হাঙ্গার বাংলাদেশের রংপুর বিভাগের সমন্বয়ক ফরিদা ইয়াসমিন। দি হাঙ্গার বাংলাদেশ গাইবান্ধা সদর উপজেলা শাখা এই প্রণয়ন সভার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, ময়নুল হক রাজা, রেজাউন্নবী রাজু, জিয়াউল হক জনি, রিকতু প্রসাদ, বিপুল কুমার দাস, মিতা হাসান, মুনমুন রহমানসহ হাঙ্গারের নেতৃবৃন্দ।
সভায় গনতন্ত্র, নির্বাচন, সুশাসন, সহিংসতা প্রতিরোধের উপায় এবং শান্তির বাংলাদেশ বিনির্মানে সকলের ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহনের উপর বিশদভাবে আলোচনা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com