শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার মাঠেরপাড় বাজারে আগুন, ৫ দোকান মালিকের স্বর্বস পুড়ে ছাই

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার মাঠেরপাড় বাজারে আগুন, ৫ দোকান মালিকের স্বর্বস পুড়ে ছাই
১৫

গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ৫ দোকান। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি। নিঃস্ব ৫ দোকান মালিকের আর্তনাদ। ইউপি চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটছে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় বাজারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে বাজারের মালেক স্টোরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই মার্কেটের ৫টি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় চিৎকার দেয়া হলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৫টি দোকানের ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকা। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো হচ্ছে, মালেকের মুদি দোকান, সাইদুলের মালামাল রাখার গোডাউন, মজনু স্টোর, জাহিদ ফার্মেসি, শহীদ স্টোর এবং মনজুর চা দোকান।

মালেক স্টোরের দোকানি আব্দুল মালেক বলেন, প্রতিরাতের মতো বৃহস্পতিবার দিবাগত রাতেও দোকান বন্ধ করে বাড়ি যাই। আজ সকালে লোকমুখে
শুনতে পাই আমার দোকান আগুনে পুড়ে গেছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হই। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিয়েছি। বিষয়টি দুঃখজনক।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ আল হাসান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে সহযোগীতা করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com