শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিকরগাছা কুলবাড়ীয়া হাই স্কুল এডহক কমিটির সভাপতি হলেন এস এম মিজানুর

জয়নাল আবেদীন:   |   রবিবার, ২০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিকরগাছা কুলবাড়ীয়া হাই স্কুল এডহক কমিটির সভাপতি হলেন এস এম মিজানুর
৩১

ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে এসএম মিজানুর রহমানকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মু. কামরুজ্জামানের সই করা কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত ৬৪ এর আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক এরশাদ আলী সদস্য সচিব, গোলাম হুসাইন অভিভাবক  প্রতিনিধি ও হাবিবুর রহমাকে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।

এস এম মিজানুর রহমান জানান, এ শিক্ষা প্রতিষ্ঠানে সেবা করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। রাজনৈতিক মুক্ত শিক্ষাঙ্গন,সুশৃঙ্খল পরিবেশ ও বিদ্যালয় উন্নয়নে কাজ করতে ভুমিকা রাখবো এই পরিচালনা পরিষদ কমিটি। তিনি যশোর শিক্ষা বোর্ডের সকল কর্মকতাদের কৃতঙ্গতা জানিয়ে সহযোগীতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com