শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানি ম্যানেজমেন্ট

এস এন নওশের:   |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানি ম্যানেজমেন্ট
১০

আপনি উদয়াস্ত পরিশ্রম করেই যাচ্ছেন কিন্তু মাসের পকেট গড়ের মাঠ।এরকম হাজার লক্ষ মানুষের জীবনেই হয়।যার আয় দশ হাজার তার বেলাতেও আবার যার আয় দশ লক্ষ তার বেলাতেও একই।

আপনি পরিকল্পনা করেন সঞ্চয় করবেন, কিন্তু ইচ্ছেটাই হারিয়ে যায় EMI-এর চাপে।
আপনি বিনিয়োগ করতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন, বুঝতে পারেন না।

সমস্যা আসলে আয় নয়, সমস্যা অসচেতন ব্যয়।
টাকা আয় করা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা নিয়ন্ত্রণ করা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

এই লেখায় এমন ৭টি Money Rule নিয়ে আলোচনা করব যা আপনাকে অর্থনৈতিকভাবে সচেতন, আত্মনির্ভর ও মানসিকভাবে শান্ত করে তুলবে।
১. 𝟱𝟬/𝟯𝟬/𝟮𝟬 𝗥𝘂𝗹𝗲 – সঠিক ব্যয় মানেই আত্মনিয়ন্ত্রণের চর্চা

নিয়ম কী বলে?
আপনার আয় তিনটি ভাগে ভাগ করুন:

️৫০% প্রয়োজনীয়তা (খাবার, বাসা ভাড়া, চিকিৎসা)
️৩০% চাওয়া (ঘোরাফেরা, নতুন মোবাইল) কেনাকাটা চেস্টা করবেন ক্যাশ পেমেন্টে কিনতে।ক্রেডিট নৈব নৈব চ।

ক্যাশ লেস পেমেন্ট আর ক্রেডিট কার্ড সিস্টেম চালুই হয়েছে মানুষের বাকি তে কিনলে বেশি কিনবে এই মনস্তত্ব কে কাজে লাগিয়ে।আপনি চেইন শপে গেলে।খেয়াল করবেন যারা পেমেন্ট কার্ডে করছে তারা ট্রলি ভর্তি করে জিনিস কেনা কাটা করেন দরকারি অদরকারী সব সহ।আর যারা পেমেন্ট ক্যাশে দেন তারা কেনেন হিসেব করে।কারন সে জানে তার ওয়ালিট বা।পার্সে কত আছে এবং কত টুক সে খর্চা করতে পারবে।

আমার কাছে বহু ব্যাংক এর প্রতিনিধি এসেছে মিস্টি মিস্টি কথায় তাদের কার্ড রাখবার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন।আমি সব শুনে ভেবে দেখব বলে পত্রপাঠ দরজা দেখিয়ে দিয়েছি।এসব প্রতিনিধদের মধ্যে অনেক ভুবন মোহিনি সুন্দরি ললনাও ছিলেন কিন্তু আমি এইক্ষেত্রে বড়ই নির্দয়।
️২০% সঞ্চয় ও ভবিষ্যতের লক্ষ্য (ইনভেস্টমেন্ট, লোন পরিশোধ)
উদাহরণ:
মাসে যদি আপনার আয় ৩০,০০০ টাকা হয়—
️১৫,০০০ খরচ হবে প্রয়োজনীয় জিনিসে
️৯,০০০ ব্যবহার করুন নিজের পছন্দের জিনিসে
️৬,০০০ জমিয়ে রাখুন ভবিষ্যতের জন্য।দরকার হলে বেতন পাবার সাথে সাথেই এই টাকা টা আলাদা করে জমিয়ে রাখুন।ধরে নিন আপনার আয় ২৪০০০ টাকা।

কেন গুরুত্বপূর্ণ?
এটি আমাদের “দায়িত্বশীল উপভোগ” শেখায়। আমরা যেন অর্থ ব্যয়ে নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি।

মনস্তাত্ত্বিক ব্যাখ্যা:
মানুষের মস্তিষ্কে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম কাজ করে—তাৎক্ষণিক আনন্দ (চাওয়া) আমাদের বেশি টানে।
এই নিয়ম শেখায় কিভাবে তাৎক্ষণিক আনন্দ ও ভবিষ্যতের নিরাপত্তার মাঝে ভারসাম্য রাখা যায়।

. 𝟰% 𝗥𝘂𝗹𝗲 – অবসরের স্বাধীনতার গোপন চাবিকাঠি
নিয়ম কী বলে?
আপনি অবসরের পর প্রতি বছর আপনার মোট সঞ্চয়ের ৪% খরচ করতে পারবেন, টাকা শেষ না হওয়ার নিশ্চয়তা থাকবে।
উদাহরণ:
আপনার রিটায়ারমেন্ট ফান্ড ১,০০,০০,০০হলে, বছরে ৪,০০,০০খরচ করতে পারবেন (মাসে ৩৩,০০)।

কেন গুরুত্বপূর্ণ?
এই নিয়ম একটি আত্মবিশ্বাস তৈরি করে—”আমি নিজের উপার্জনে চলতে পারি”, কাউকে নির্ভর করতে হবে না।এটা নিজেকেই নিজের ভেতর থেকে শক্তি যোগায়।মাথা উচু করতে শেখায়

মনস্তাত্ত্বিক ব্যাখ্যা:
বয়স বাড়ার সঙ্গে নিরাপত্তাহীনতা বাড়ে। এই নিয়ম ভবিষ্যৎ অনিশ্চয়তার ভয় কমায় এবং মনের শান্তি আনে।

৩.

𝟯𝘅–𝟲𝘅 𝗘𝗺𝗲𝗿𝗴𝗲𝗻𝗰𝘆 𝗙𝘂𝗻𝗱 𝗥𝘂𝗹𝗲 – জীবনের হঠাৎ ঝড়ে টিকে থাকার ছাতা

নিয়ম কী বলে?
৩ থেকে ৬ মাসের খরচ জমিয়ে রাখুন একটি সেভিংসে, যা কেবল জরুরি সময়ে ব্যবহার করবেন।

উদাহরণ:
মাসিক খরচ যদি ২০,০০০ হয়, তাহলে কমপক্ষে ৬০,০০০–১,২০,০০০ রাখতে হবে ইমার্জেন্সি ফান্ডে।

কেন গুরুত্বপূর্ণ?
চাকরি চলে গেলে, দুর্ঘটনা বা অসুস্থতায় ঋণের দরজায় না গিয়ে আপনি নিজের টাকাতেই সামলাতে পারবেন।
মনস্তাত্ত্বিক ব্যাখ্যা:
মস্তিষ্কে নিরাপত্তা বোধ তৈরি হলে আমরা কম আতঙ্কিত থাকি এবং সিদ্ধান্ত গ্রহণে স্থিরতা পাই।
এই ফান্ড সেই নিরাপত্তা দেয়।

৪. 𝟮𝘅 𝗜𝗻𝘃𝗲𝘀𝘁𝗶𝗻𝗴 𝗥𝘂𝗹𝗲 – বিলাসিতা করলে ভবিষ্যতের জন্যও ভাবুন

নিয়ম কী বলে?
যেকোনো বিলাসী খরচ করলে, তার দ্বিগুণ পরিমাণ বিনিয়োগ করুন।

উদাহরণ:
আপনি ৫,০০০ এর ঘড়ি কিনলেন, তাহলে ১০,০০০ বিনিয়োগ করুন ডিপিএস, এফ ডি আর কিম্বা সঞ্চয় পত্র বা ট্রেজারি বন্ডে।আর নয়ত স্বর্ন কিনে রাখুন।

কেন গুরুত্বপূর্ণ?
এটি আমাদের শেখায়—”উপভোগ করো, তবে ভবিষ্যতকেও ভেবো”।

মনস্তাত্ত্বিক ব্যাখ্যা:
এটা একটি 𝗯𝗲𝗵𝗮𝘃𝗶𝗼𝗿𝗮𝗹 𝗵𝗮𝗰𝗸। এটি বিলাসী সিদ্ধান্তে ভারসাম্য আনে এবং আপনাকে দোষবোধ থেকে মুক্ত রাখে।

৫. 𝟯𝘅 𝗥𝗲𝗻𝘁 𝗥𝘂𝗹𝗲 – বাড়ি হোক আশ্রয়, বোঝা নয়

নিয়ম কী বলে?
ভাড়ার পরিমাণ কখনোই আপনার মাসিক আয়ের এক-তৃতীয়াংশের বেশি হওয়া উচিত না।
উদাহরণ:
আয় ৩০,০০০ হলে ভাড়া হওয়া উচিত সর্বোচ্চ ১০,০০০

কেন গুরুত্বপূর্ণ?
বাকি টাকা সঞ্চয়, স্বাস্থ্য, পড়াশোনা, অথবা পরিবারের জন্য ব্যয় করতে পারবেন। না হলে আপনি জীবন কাটাবেন শুধু টিকে থাকার দৌড়ে।

মনস্তাত্ত্বিক ব্যাখ্যা:
একটি নিরাপদ, সাশ্রয়ী বাড়ি আমাদের মনকে স্থির করে, যা আত্মবিশ্বাস বাড়ায় ও স্ট্রেস কমায়।

৬. 𝟮𝟬/𝟰/𝟭𝟬 𝗥𝘂𝗹𝗲 – গাড়ির ইচ্ছায় নিজেকে ডুবাবেন না

নিয়ম কী বলে?
গাড়ি কিনতে হলে:
️অন্তত ২০% ডাউন পেমেন্ট দিন
️৪ বছরের মধ্যে ঋণ শোধ করুন
️মাসিক কিস্তি আয়-এর ১০% এর বেশি নয়
উদাহরণ:
১০,০০,০০০ এর গাড়ি কিনতে হলে ২,০০,০০০ ডাউনপেমেন্ট দিন, ৮,০০,০০০ চার বছরে শোধ করুন।

কেন গুরুত্বপূর্ণ?
গাড়ি একটি 𝗱𝗲𝗽𝗿𝗲𝗰𝗶𝗮𝘁𝗶𝗻𝗴 𝗮𝘀𝘀𝗲𝘁 (মূল্য কমে যায়)। তাই এতে বেশি ইনভেস্ট করলে আপনি ভবিষ্যতে পিছিয়ে পড়বেন।

মনস্তাত্ত্বিক ব্যাখ্যা:
“আমি একটা বড় গাড়ি চালাচ্ছি” – এই অহংবোধ আমাদের আর্থিক শৃঙ্খলা নষ্ট করে। এই নিয়ম শেখায় কিভাবে ইচ্ছা আর বাস্তবতার মধ্যে বাঁচা যায়।

৭. 𝗥𝘂𝗹𝗲 𝗼𝗳 𝟳𝟮 – সময়কে কাজে লাগিয়ে অর্থ দ্বিগুণ করুন

নিয়ম কী বলে?
আপনার ইনভেস্টমেন্ট কত বছরে দ্বিগুণ হবে জানতে চাইলে ৭২ কে বিনিয়োগের বার্ষিক হার দিয়ে ভাগ করুন।

উদাহরণ:
১০% রিটার্নে ৭২ ÷ ১০ = ৭.২ বছর

কেন গুরুত্বপূর্ণ?
এটি শেখায় “𝗰𝗼𝗺𝗽𝗼𝘂𝗻𝗱 𝗶𝗻𝘁𝗲𝗿𝗲𝘀

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com