ইসমাইল ইমন চট্টগ্রাম: | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ২০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নির্বাচন আগামী ১লা জুন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্তে এক সভা সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতি ক্রমে ১৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে সার্বিক বিষয়ে আলোচনা করেন নির্বাহী কমিটির আইয়ুব আলী , লোকমান চৌধুরী,জালাল উদ্দিন সাগর, সাইফুল্লাহ চৌধুরী,মনিরুল ইসলাম পারভেজ,কামাল পারভেজ,ও জুবায়ের সিদ্দিকী।
আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল হুদা,নির্বাচন কমিশনার মুজাহিদুল ইসলাম ও ভূপেন দাশ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com