শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ শেরপুর জেলার উদ্যোগে মসজিদে ফ্যান প্রদান

মেহেদী হাসান, শেরপুর প্রতিনিধি:   |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ শেরপুর জেলার উদ্যোগে মসজিদে ফ্যান প্রদান
৬৫

কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে মসজিদ -মাদ্রাসা উন্নয়ন সহযোগিতা প্রকল্পে মসজিদে ফ্যান প্রদান করা হয়েছে।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের বড় বাড়ী আল আকসা জামে মসজিদে কেয়া কসমেটিস লিমিটেড এর সার্বিক সহযোগীতায় বেশ কয়েকটি টি ফ্যান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেয়া কসমেটিস লিমিটেড এর আরএসএম- টিএম.খালেকুজ্জামান,কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ শেরপুর জেলার সভাপতি মো: মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক-মনোয়ার হোসেন। সদস্য- সাদ আহম্মেদ সুমন, সিয়াম হাসান, আজমাইন ইমন ।

এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম সাহেব-মাওলানা আব্দুল মতিন। সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আলাল উদ্দীন,মো: মোরাদ হোসেন, সিরাজুল হক , রিদয় সরকার সহ আরো অনেকে।

২০২০ সালে প্রতিষ্ঠিত কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ (কেএসএফবি) দেশের ৬৪ জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীবান্ধব সংগঠন। যা সবসময় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ (কেএসএফবি) এর উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে,দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। মসজিদ, মাদ্রাসা, ও এতিমখানা সংস্কার ও উন্নয়ন। বন্যার্ত ও শীতার্তদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ।অসহায় মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা।ট্যালেন্ট কম্পিটিশনের আয়োজন। ইফতার আয়োজন ইত্যাদি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com