শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর অংশীজন সভা অনুষ্ঠিত

নাজমুল হাসান:   |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর অংশীজন সভা অনুষ্ঠিত
১০

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর বিক্রয় উপশাখা দেবিদ্বার কার্যালয়ের আওতাধীন দেবিদ্বার ও মুরাদনগর এলাকার গ্যাস বিতরণ ব্যবস্থাপনা, বকেয়া গ্যাস বিল আদায় এবং গ্যাসের অবৈধ সংযোগ রোধকল্পে সম্মানিত জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, সমাজসেবক, সাংবাদিক ও গ্রাহকদের সমন্বয়ে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮শে এপ্রিল সকাল ১০টা ৩০মিনিটে দেবিদ্বার উৎসব কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠান হয়। এ সময় বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান,বাখরাবাদ গ্যাস ডিট্রিবিউশন কোম্পানির জিএমইএস প্রকৌশলী মর্তুজা রহমান খান, ডি জিএম ই এস প্রকৌশলী ছগির আহম্মেদ, জি এম এডমিন নাহিদুল ইসলাম, ডিজিএম সেইল মাহমুদুজ্জামান, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আতিয়ার হোসেন।
এ সময় বাখরাবাদ গ্যাস ডিট্রিবিউশন কোম্পানির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন মিজানুর রহমান, সানাহ উল্লাহ, শফিকুল ইসলাম মেম্বার, আব্দুস সামাদ, অলিউর রহমান কামরুল হাসান,হুমায়ুন কবির।

গ্রাহকরা বলেন, দেবিদ্বারে আবাসিক লাইন থেকে বানিজ্যিক গ্যাস সংযোগের ফলে দিনের বেলায় গ্যাস সংকট দেখা দেয়,ফলে ভোগান্তিতে পড়তে হয় দেবিদ্বারের আবাসিক গ্রাহকদের। বক্তব্যে তারা এই গ্যাস সংযোগ সমস্যার সমাধান চেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com