শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিজয়নগরে -২পক্ষের সংঘর্ষে-১০ আহত, বসতঘরবাড়ি ৩০টি ভাঙচুর

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে -২পক্ষের সংঘর্ষে-১০ আহত, বসতঘরবাড়ি ৩০টি ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত-১০ জন আহত হয়েছেন এবং প্রায়-৩০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

উক্ত ঘটনায়-৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল রুবেল মিয়া (৩৮), শাকিল মিয়া (২২), মধু মিয়া (৩৫) ও হাবিবুর রহমান (৪২)।

সংঘর্ষের সূত্রপাত হয় গতকাল (২৭ এপ্রিল) রাত থেকে, যা-২৮শে এপ্রিল) সকাল-১০টা থেকে আবারও শুরু হয়ে বেলা-১২টা পর্যন্ত চলে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লাঠিসোঁটা দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, বাংলাদেশ আর্মির (৩৩বি) ক্যাপ্টেন ইমরান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক সহ বিজয়নগর থানা পুলিশ,আর্মির টহল টিম ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করেন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি) শহিদুল ইসলাম বলেন,খাদুরাইল গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দাঙ্গার খবর পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে আর্মির টহল টিম, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।”সংঘর্ষের কারণ নির্ণয় ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে বলে জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com