শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় আঙ্গুর আলীর সর্বনাশ, জমির ধান কেটে নিলো প্রতিপক্ষরা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় আঙ্গুর আলীর সর্বনাশ, জমির ধান কেটে নিলো প্রতিপক্ষরা
৪৬

দিনটি ছিল আদালতে মামলার হাজিরার তারিখ। এই হাজিরা দিতে গিয়ে সর্বনাশ হলো আঙ্গুর আলীর। সুযোগ বুঝে প্রতিপক্ষরা কেটে নিয়ে গেলো ভোগ দখলীয় জমির ধান। এবারে পরিবার-পরিজন নিয়ে কি খেয়ে বাঁচবেন? এমন উৎকণ্ঠায় নিরুপায় হয়ে থানায় অভিযোগ দেয়ার পরও প্রতিপক্ষগণের ভয়ে বিভিষীকাময় দিনাতিপাত করতে হচ্ছে আঙ্গুর আলীর পরিবারকে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর সুপারীর ভিটা গ্রামে।

অভিযোগ সুত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আঙ্গুর আলী একজন সহজ সরল ব্যক্তি। দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করলেও পৈত্রিক সুত্রে প্রাপ্ত গোবিন্দপুর মৌজার জেএল নং-০১, এসএ খতিয়ান নং-২২৩, বিআরএস খতিয়ান নং-১১৯৫, সাবেক দাগ নং-৪১৪৩ এর ১২ শতাংশ জমি একমাত্র সম্বল। এ জমি দীর্ঘ দিন ধরে ভোগ দখলে রেখে চাষাবাদ করে আসছেন। অন্যান্য বারের মতো এবারেও ওই জমির ৭ শতাংশে ধান চাষ করেন। ফলন ভালো হওয়ায় আশা করে ছিলেন উৎপন্ন ধানে কিছু দিন পরিবার-পরিজন নিয়ে খেয়ে বাঁচবেন।

এতে বাঁধ সেধে বসেন একই গ্রামের প্রতিপক্ষ মৃত রফিক সরকারের পুত্র সবুর মুন্সি, আবু সাঈদ, আঃ গফুর, মৃত আব্দুল সাত্তারের পুত্র নূর আমিন, রুহুল আমিন, আসাদুল, হাজ্বী উমেদ আলীর পুত্র রেজাউল, আবু বক্করের পুত্র ইয়াছিন আলী, নাছির ও মৃত কছর আলীর পুত্র নবাব আলী। তারা পরস্পর যোগসাজসীভাবে ওই জমি নিজেদের মর্মে দাবী করে জমিতে প্রবেশে বাঁধার সৃষ্টি করেন। এতে নিরুপায় আঙ্গুর আলী বিচারের আশায় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। বিচার না পেয়ে অবশেষে নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি সিআর মামলা (নং-৬৩/২০২৫) দায়ের করেন।

এ দিকে, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) ছিল এ মামলার হাজিরার ধার্য তারিখ। এ দিন আঙ্গুর আলী আদালতে হাজিরা দিতে গেলে বিকেল আনুমানিক সাড়ে ৩টায় প্রতিপক্ষগণ সুযোগ বুঝে দলবদ্ধ হয়ে ওই জমিতে প্রবেশ করে রোপিত ধান কেটে নিয়ে যায়।

এ ঘটনায় নিরুপায় আঙ্গুর আলী এদিন প্রতিপক্ষ আঃ সবুর মুন্সিসহ ১০জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানার এস আই মিজান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিপক্ষ সবুর মুন্সির দাবী, আঙ্গুর আলীর দায়েরকৃত মামলায় দাবীকৃত দাগগুলো আলাদা প্লট। যা আঙ্গুর আলীর ভোগ দখলে রয়েছে। ওই জমি নিয়ে কোন বিরোধ নেই। আমি আমার জমির ধান কেটে নিয়েছি।

আঙ্গুর আলীর দাবী, আমাদের জমি প্রতিপক্ষগণের নামে আর প্রতিপক্ষগণের জমি আমাদের নামে রেকর্ড প্রস্তুত হওয়ায় আমরা উভয় পক্ষ মৌখিক এওয়াজে দখল ভোগ করে আসছি। প্রতিপক্ষগণ আমার অংশের জমি ছেড়ে না দিয়ে গায়ের জোরে ভোগ দখলীয় জমির রোপনকৃত ধান কেটে নিয়ে যান। এর পরও তারা ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করে আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালাচ্ছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সচেতন মহলের ধারনা, পুলিশ প্রশাসন তৎপর হলে সঠিক তদন্তে বেড়িয়ে আসবে ঘটনার আসল রহস্য। ঘটবে সৃষ্ট ঘটনার সুষ্ঠু সমাধান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com