শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

মোঃ শিমুল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি:   |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সজিবুল ইসলাম (২৩) নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। আজ রোববার (৪ মে) সকাল ৭টার দিকে কুমিল্লা–সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিবুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি ফায়ার সার্ভিসের একজন সদস্য হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, রোববার সকালে কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ফায়ার সার্ভিসকর্মী নিহত হয়েছেন। নিহত সজিবুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি ফায়ার সার্ভিসের একজন সদস্য হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কর্মরত ছিলেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com