শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমার মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

আলমগীর হোসেন,   |   বুধবার, ০৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমার মহাসড়কে  মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত
৬২

নীলফামারীর ডোমার উপজেলায় মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলিপ রায় (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধরনীগঞ্জ বাজারের দক্ষিন পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত দিলিপ রায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিলিপ রায় তার বাড়ির সামনের মহাসড়কে খড় শুকাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা বলেন, “সকালে মহাসড়কে দুর্ঘটনায় দিলিপ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।” ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com