আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ | প্রিন্ট | ৭৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
সুন্দরগঞ্জে কর্মসৃজন কর্মসূচিতে নাম কর্তন নিয়ে অপপ্রচার, অভিযোগ ইউপি চেয়ারম্যানের
আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে উৎকোচ না দেওয়ায় কর্মসৃজন কর্মসূচির (ইজিপিপি) তালিকা থেকে শ্রমিকদের নাম
কর্তন করা হচ্ছে মর্মে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুন্ন করা হচ্ছে, অভিযোগ ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডলসহ ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলমের।
৮ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউপি কার্যালয়ে ইউপি সদস্য/সদস্যাদের উপস্থিতিতে চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডলসহ ৫ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম এ অভিযোগ অত্থাপন করেন।
ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল অভিযোগে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মসৃজন কর্মসূচির (ইজিপিপি) শ্রমিকদের তালিকা প্রণয়নে শুধু মৃত ও ৬০ বছরের বেশি বয়সী, অথবা কর্মে অক্ষম বা স্থান পরিবর্তনকারী শ্রমিকদের নাম কর্তনের বিধান রয়েছে। এ মোতাবেক ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তালিকা যাচাই-বাচাই করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে তালিকা প্রণয়ন করা হয়। এর মধ্যে ৫ নং ওয়ার্ডে বাদ পড়া শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে একটি মহল উৎকোচের ধোঁয়া তুলে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। যা সরকার তথা ইউনিয়ন পরিষদের মান মারাত্মকভাবে ক্ষুন্ন করা হচ্ছে। এ সময় তিনি এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ঘটনার সুষ্ঠু বিচারের দাবীও জানান।
ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম জানান, তালিকায় নাম অন্তর্ভুক্তিতে কারো কাছে উৎকোচ নেয়া হয়েছে বা দাবী করা হয়েছে এমন কোন প্রমাণ নেই। যারা তালিকা থেকে বাদ পড়েছে তারা ক্ষোভে অন্যের প্ররোচনায় এমন মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
এ ইউনিয়নের সংরক্ষিত আসনের ওয়ার্ড সদস্যা মেহেনুর আক্তার স্বপ্না অভিযোগ করে বলেন, তালিকায় ৪/৫ জন বাদ পড়লেও তাদের সাথে যাদের নাম আছে এমন ব্যক্তিদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যা দুঃখজনক।
এ সময় ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত আসনের ওয়ার্ড সদস্যা বিলকিস বেগম, ৩ নং ওয়ার্ড সদস্য রজব আলী, ৮ নং ওয়ার্ড সদস্য শামীম আহম্মেদ, ২নং ওয়ার্ড সদস্য আঃ রশিদ, ৯ নং ওয়ার্ড সদস্য সৈকত হাসান লিটন উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com