শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ উদযাপন

মো.সাইদুল ইসলাম   |   শনিবার, ১০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫  উদযাপন

মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫  উদযাপিত হয়েছে। শনিবার(১০ মে)দুপুর ১২ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও শমসেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম- আহবায়ক আনোয়ার হোসেন বাবু,যুগ্ম- আহবায়ক আবুল হোসেন,পৌর বিএনপি’র যুগ্ম- আহবায়ক শফিকুর রহমান,ইউআরসির ইন্সট্রাক্টর মো.ইকবাল হোসেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য, জয় কুমার হাজরা,প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজ মোস্তাকিম,ভূইয়া রাজন রেজা, আবেদ প্রমূখ।

আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com