হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | রবিবার, ১১ মে ২০২৫ | প্রিন্ট | ৩৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন সড়কে বোরোধান ও খড় শুখানোর জন্য উপজেলার জনবহুল রাস্তা গুলোকে বেছে নিয়েছেন কৃষকরা। ধান ও খড় শুকানোর ধুম লেগেছে পুরো উপজেলাতেই । ধান আর খড় সড়ক বন্ধ করে শুকানোর কারনে মটর সাইকেল, অটোরিকশা আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিবাদ করলে বেকায়দায় পড়তে হয় চালক ও যাত্রীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার ।
তিনি জনগণের জানমালের কথা চিন্তা করে বর্তমান সরকারের নির্দেশনার আলোকে সড়ক নিরাপদ রাখতে ও জনগনের চলাচলের রাস্তা বন্ধ করে ধান বা খড় না শুকাতে সর্তকতামূলক প্রচার মাইকিং করে কৃষকদেরকে নিষেধ করতে প্রত্যেক ইউনিয়ন পরিষদ দায়িত্ব দেয়া হয়েছে । ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে মাইকিং প্রচারণা শুরু হয়েছে। এব্যাপারে (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, কৃষকদের নিরাপদ স্থানে কৃষি ফসল ধান ও খড় শুকানোর জন্য আমরা পরামর্শ দিচ্ছি।
রাস্তা বন্ধ করে কৃষক যাতে সড়কে ধান ও খড় না শুকায় তার জন্য আমরা নিষেধের বিষয়ে মাইকিং করে প্রচারণা চালাচ্ছি। পাশাপাশি কেউ নির্দেশ অমান্য করিলে তাকে জরিমানা সহ আইনের আওতায় আনা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com