শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতকানিয়ায় যুবলীগ নেতা আজহার মেম্বার গ্রেপ্তার

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতকানিয়ায় যুবলীগ নেতা আজহার মেম্বার গ্রেপ্তার

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহার উদ্দীনকে ৪৮ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১২ মে দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত মো. আজহার উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৌলানা ছগির শাহ পাড়ার মো. আবু তাহেরের ছেলে। এছাড়াও তিনি ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা যায়, গ্রেপ্তারকৃত মো. আজহার উদ্দীন শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০২২ সালে ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হন। স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামলে তাঁর বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এলডিপির নেতা-কর্মীদের উপর হামলা, ভোটকেন্দ্র দখল, এলাকায় প্রভাব বিস্তার ও দলের অভ্যন্তরীণ বিরোধীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

এছাড়াও তিনি নিজ এলাকায় অবৈধ মাটির ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। সর্বশেষ ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিহাট স্টেশনে অভিযান চালিয়ে ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহার উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com