শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রামগঞ্জে বিধবা বৃদ্ধার সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

রামগঞ্জ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামগঞ্জে বিধবা বৃদ্ধার সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে এক বিধবা বৃদ্ধার জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা একই গ্রামের ইউছুফ আলী ভূঁইয়া বাড়ির সোহেল, নিশাদ, মাসুদ ও ইমরান ভূঁইয়া।

জানা গেছে, মঙ্গলবার সকালে মৃত আব্দুল আহাদের স্ত্রী রওশন আরা বেগমের ক্রয়কৃত জমির ওপর দিয়ে কোনো অনুমতি বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই রাস্তা নির্মাণের চেষ্টা করেন অভিযুক্তরা। রওশন আরা বেগম অভিযোগ করেন, আমি একজন বিধবা নারী। আমার সন্তানরা প্রবাসে। আমি ও পুত্রবধুরা মিলে বসবাস করি। আমাদের জমিতে জোর করে রাস্তা তৈরি করতে চায় সোহেল, ইমরান, মাসুদ ও নিশাদ। সালিশি বৈঠক ও আমিন এসে সিদ্ধান্ত দিয়েছে এই জমি রাস্তার উপযোগী নয়। তবুও তারা আজ আমাদের পাকঘর, শৌচাগার, গাছপালা ও অন্যান্য স্থাপনা ভেঙে দিয়েছে।”

অন্যদিকে অভিযুক্ত ইমরান হোসেন দাবি করেন, ৬০৪ দাগের জমির মধ্য দিয়ে রাস্তা নির্মাণের কথা রয়েছে। আমরা তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছি, কিন্তু তারা রাজি না হওয়ায় বাধ্য হয়ে গাছ কেটে রাস্তা নির্মাণ শুরু করেছি।

স্থানীয় এলাকাবাসীর ভাষ্যমতে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এর আগেও এমন বিরোধ থেকে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী রওশন আরা বেগম ইতোমধ্যে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com