শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরের রাজগঞ্জে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী,ক্রাইম সাইবার সচেতনমূলক মতবিনিময় সভায় : ওসি নুর মোহম্মদ গাজী

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরের রাজগঞ্জে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী,ক্রাইম সাইবার সচেতনমূলক মতবিনিময় সভায় : ওসি নুর মোহম্মদ গাজী

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী,ও সাইবার ক্রাইম. সচেতনতামূলক এক মতবিনিময় সভা ২০ মে সকাল ১১টায় কলেজের হল রুমে রাজগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় অংশগ্রহণ করেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী। বিশেষ অতিথি হিসেবে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ . কামাল হোসেন, মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব গাজী, সহযোগী অধ্যাপক আমিনুর রহমান , প্রেসক্লাব রাজগঞ্জ এর সাধারন সম্পাদক ও খালিদ গ্রুপ এর ভাইচ চেয়ারম্যান জি এম ফারুখ,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রেসক্লাব রাজগঞ্জের সহ-সভাপতি সাংবাদিক ,রুহুল কুদ্দুস, এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রয়েল! দপ্তর সম্পাদক আল ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক সমস্যা সমাজে কীভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনে—তা বিস্তারিতভাবে তুলে ধরেন। ওসি নূর মোহাম্মদ গাজী তার বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ কেবল একটি পরিবার নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। ইভটিজিং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আর মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যৎ। তোমাদের এখনই ঠিক করতে হবে কোন পথে হাটবে—আলো না অন্ধকারে। পুলিশের পাশাপাশি সমাজের সবাই যদি এগিয়ে আসে, তাহলে এই সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে সাইবার ক্রাইম ও মাদকের ঊপর সচেতন হতে হবে ৷, প্রধান অতিথি আরো বলেন,এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের মানসিকভাবে সচেতন ও শক্তিশালী করে তোলে। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে।”

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন প্রশ্নে অতিথিদের উত্তর দেওয়া অনুষ্ঠানের পরিবেশ আরও প্রাণবন্ত করে তোলে। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম পাশা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com