শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে গর্তে জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু

সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :   |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৪৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে গর্তে জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু
৩০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি জমির গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মোনায়েম হোসেন নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় পৌরশহরের মহলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিশুটি পৌর শহরের ভান্ডারা এলাকার আনোয়ার হোসেন সাধনের ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত শিশুটির মা মহলবাড়ি এলাকায় কৃষি জমির ধারে শিশুটিকে রেখে ভুট্টা তোলার কাজ করছিলেন। এ সময় শিশুটি তার মায়ের অগোচরে ভুট্টা ক্ষেতের পাশেই বৃষ্টিতে পানি জমে থাকা ছোট একটি গর্তে পড়ে যায়। এতে শিশুটি মারা যায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানা কর্মকর্তা (ওসি)আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com