এ.কে.এম.মোহাম্মদ আলী, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট | ২৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর উদ্যোগে ১৭০টি পরিবারকে দারিদ্র মুক্ত করার লক্ষ্যে স্বাবলম্বী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রথমিক ভাবে এ প্রকল্পের আওতায় ১৫ টি পরিবারকে সেলাই মেশিন ও গরু ছাগল দেয়া হয়েছে।
অধ্যাপক এ.ডি.এম. মহিবুল্লার সভাপতিত্বে বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশাল লিজিং কোম্পানি লিমিটেডের সাবেক সচিব ও চেয়ারম্যান মাহবুবুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: উজ্জল হোসাইন,হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো: মারুফ হোসেন, ইসলামী ব্যাংক হোসেনপুর শাখার ম্যানেজার মোঃ মমিনুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: উমর ফারক ও সাংবাদিক সামসুল ইসলামসহ আরও গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com