শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“আত্মহত্যা ‘প্রতিরোধে জনসচেতনামূলক সমাবেশ ও শপথ নিলেন মনিরামপুরের বসুন্ধরা- শুভসংঘের বন্ধুরা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“আত্মহত্যা ‘প্রতিরোধে জনসচেতনামূলক সমাবেশ ও শপথ নিলেন মনিরামপুরের বসুন্ধরা- শুভসংঘের বন্ধুরা
১৩

“আত্মহত্যা কোনো সমাধান নয়, এক জঘন্য অপরাধ ও মহাপাপ” বিষয়টিকে অনুধাবন করে যশোরের মনিরামপুরে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ ও শপথ নিয়েছেন বসুন্ধরা – শুভসংঘের বন্ধুরা।বৃহস্পতিবার স্থানীয় মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বসুন্ধরা-শুভসংঘের বন্ধুরা সমাবেশ ও শপথ অনুষ্ঠানের আয়োজন করে।

মনিরামপুর উপজেলা বসুন্ধরা- শুভসংঘের উপজেলা সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রভাষক কামরুজ্জামান,আল মাহমুদ, মোঃ রিপন আলী, মোঃ রাশেদুল ইসলাম ,মোঃ ইসরাফিল হোসেন, মোঃ টিটন হোসেন,দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মোহাম্মবুল আকতার,শিক্ষার্থী মালিহা মেহনাজ বিভা সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন আত্মহত্যা মানব সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধি, যা কেবল ব্যক্তির জীবনকেই কেড়ে নেয় না বরং পরিবার ও সমাজে গভীর ক্ষত সৃষ্টি করে। এটি কোনো সমস্যার সমাধান নয়, বরং এক জঘন্য অপরাধ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি মহাপাপ। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলছে।

সমাবেশে বক্তারা আরো বলেন, যখন কোনো ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয়, তখন সে মনে করে এটি তার সকল সমস্যার চূড়ান্ত সমাধান। কিন্তু বাস্তবতা হলো, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান তো নয়ই, বরং এটি নতুন সমস্যার জন্ম দেয়। একজন আত্মহননকারী ব্যক্তি তার ব্যক্তিগত যন্ত্রণা থেকে মুক্তি পেলেও, তার পরিবার এবং প্রিয়জনদের জন্য রেখে যায় আজীবনের এক অসহনীয় কষ্ট ও শোক। আর্থিক, মানসিক, সামাজিক—সব দিক থেকেই তারা বিধ্বস্ত হয়ে পড়ে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com