মো. সাইদুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট | ৩০৮ বার পঠিত | পড়ুন মিনিটে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল ও টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ট্যাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভিন।
ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের ১৭৩ জন হতদরিদ্র উপকারভোগী পরিবারকে ৯০ কেজি করে মোট ১৫,৫৭০ কেজি চাল বিতরণ করা হয়। পাশাপাশি টিসিবির স্মার্ট কার্ডধারী ১৫০ জন উপকারভোগীকে দেওয়া হয় নিত্যপ্রয়োজনীয় পণ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিরঞ্জনা আক্তার হেনা। তিনি বলেন, “প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও সঠিক বিতরণে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। কেউ যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।”
চাল ও পণ্য বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. শহিদুর রহমান,আব্দুল আহাদ, ইউপি সদস্য হায়দার আলী, জসিম উদ্দিন, আবুল হোসেন, তবিরুন নেছা ও সত্যজিত সিংহ প্রমুখ।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভিজিডি ও টিসিবি কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজের প্রান্তিক মানুষজন তাদের প্রাপ্য অধিকার যথাযথভাবে পায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com