শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ৩০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন
১৫

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে যশোরে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহ। শুক্রবার (৩০ মে) সকালে শহরের লালদীঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা উলামা দলের আয়োজনে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্র্গিস বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্রে রুপান্তরিত করতে নানা কর্মসূচি গ্রহণ করেন। যে কারণে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা সেদিন তাকে নৃশংসভাবে খুন করেছিলো।’

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একই স্থানে জেলা ছাত্রদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়।

এদিকে, যুবদলের উদ্যোগে শহরের প্রতিটি ওয়ার্ডে দারিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com