এ.কে.এম.মোহাম্মদ আলী,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ | প্রিন্ট | ৭৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের ২ ঘন্টা পর নুসরাত (৯) নামের এক ৩য় শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মাছের ফিসারি থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতের বাড়ীর লোকজনও পুলিশ জানান, মঙ্গলবার (৩ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্ডা বাজার সংলগ্ন সুয়েজ খানের ফিসারি থেকে ডুবুরিরা নুসরাতের মরদেহ উদ্ধার করেছে।
প্রতক্ষদর্শীরা জানান, নুসরাত ও তার ভাই পুকুরের পার্শ্বে খেলা করার সময় সে পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে না পেরে হোসেনপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল ঐ ফিসারিতে দুই ঘন্টা চেষ্টার পর বিকেল ৫ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে। নুসরাত ঐ এলাকার উত্তর কুড়িমারা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে ও ঠাডারকান্ডা ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এ বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com