শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে কোরবানির গরু নিয়ে বাড়িতে ফিরলেন লাশ হয়ে

এ.কে.এম.মোহাম্মদ আলী, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   বুধবার, ০৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৭২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে কোরবানির গরু নিয়ে বাড়িতে ফিরলেন লাশ হয়ে
২৭

কিশোরগঞ্জের হোসেনপুরে কোরবানির গরু বাড়ি নিয়ে আসার পথে নদীতে ডুবে কবির খাঁন (৩০) নামে এক যুবক ব্রহ্মপুত্রের শাখা নদীতে ডুবে মারা গেছেন। গত মঙ্গবার (৩ জুন) সন্ধায় উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর নদী তীরবর্তী আকবরের কুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছেন, স্থানীয় হাজীপুর রাজার থেকে গরু নিয়ে বাড়ী যাওয়ার পথে নদীর কাছে যাওয়ার পরই গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরন করতে থাকে, এক পর্যায়ে গরুটি নদীতে লাফ দিয়ে ঝাপিয়ে পড়ে সাথে কবিরও গরুর সাথে লাফ দেয়।

এ ঘটনায় আশপাশের লোকজন ছুটে আসে,কিছুক্ষণ পর গরুটি সাঁতরিয়ে তীরে উঠে আসলেও কবিরের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় লোকজন দ্রুত অচেতন অবস্থায় কবিরকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কবির চরহাজিপুর এলাকার মৃত হাবিবুর খাঁনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হোসেনপুর থানায় আফসার ইনচার্য মারুফ হোসেন ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com