শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বানিজ্য উপদেষ্টার আগমন উপলক্ষে পলাশবাড়ীতে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বানিজ্য উপদেষ্টার আগমন উপলক্ষে পলাশবাড়ীতে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক
১৩

আগামী ১১ জুন ২০২৫ বানিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের পলাশবাড়ী সফরকে কেন্দ্র করে প্রস্তুতি পরিদর্শনে আজ বৃহস্পতিবার,(৫ জুন ২০২৫)পলাশবাড়ী উপজেলা পরিদর্শন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহম্মেদ।

এ সময় তার সঙ্গে ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্রো ও উপজেলা পরিষদের সিএ খোকন প্রধানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক হেলিকপ্টার অবতরণের জন্য নির্ধারিত সরকারি কলেজ মাঠের হেলিপ্যাড, পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের হিজলগাড়ী পান হাটির পাশে এবং কালীবাড়ি বাজারে স্থাপিত অস্থায়ী চামড়া সংরক্ষণাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি চামড়া সংরক্ষণ, পরিবহন ও বিপণনের সার্বিক অবস্থা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী চামড়ার দাম নির্ধারণ, যথাযথ সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় চামড়া ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com