শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিখোঁজ ইস্কুল ছাত্রীর মৃত্যু দেহ উদ্ধার ঝিকরগাছায়

মাসুদ রায়হান যশোর জেলাপ্রতিনিধি :   |   রবিবার, ০৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৪১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিখোঁজ ইস্কুল ছাত্রীর মৃত্যু দেহ উদ্ধার ঝিকরগাছায়
২৬

যশোরের ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামে ঈদের দিন নিখোঁজ হওয়া সোহানা আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে গ্রামের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সোহানা চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ঈদের দিন দুপুরে পরিবারের সদস্যরা কোরবানির জন্য সোহানার ফুফুর বাড়িতে যান। এ সময় সোহানা ও তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া বোন তন্বী বাড়িতে ছিলেন। তন্বী ঘুমিয়ে পড়ার পর সোহানা উঠানে দোলনায় খেলা করছিলেন। বিকেল ৩টার দিকে সোহানার ভাই বাড়ি ফিরে তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন সকালে বাড়ির পাশের একটি পুকুরে সোহানার মরদেহ ভাসতে দেখা যায়।খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, সোহানার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com