শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছোটবেলার আঙিনায় ফিরল বড় হয়ে ওঠা মুখগুলো— বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২১ এসএসসি ব্যাচের পুনর্মিলনী

মো:সৌরব বেতাগী প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছোটবেলার আঙিনায় ফিরল বড় হয়ে ওঠা মুখগুলো— বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২১ এসএসসি ব্যাচের পুনর্মিলনী
৮৮

বছরের পর বছর কেটে গেলেও স্কুল জীবনের স্মৃতি কখনো মুছে যায় না। ঠিক এমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হল বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, যেখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী।

বৃহস্পতিবার (১২ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একঝাঁক প্রাক্তন শিক্ষার্থী ফিরে এসেছিলেন প্রিয় বিদ্যালয়ে, যেখানে একসময় তাদের কিশোর কৈশোর কেটেছিল—হাসি, আনন্দ, উদ্বেগ আর স্বপ্নে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক শাজাহান গাজী।
প্রাক্তন শিক্ষার্থী সোহান মাহমুদ ও মো খাইরুল ইসলাম মুন্না’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় সহকারী শিক্ষক মো নুরুল আমিন বাচ্চু, মো আব্দুল হালিম (বিএসসি), মোসা লিপি আক্তার, রোজিনা আক্তার শিলা, প্রাক্তন শিক্ষার্থী মুশফিকুর রহমান জনি, তানজিলা জামান শিফা ও মেহেদী হাসান মুন্না প্রমুখ।

সহকারী শিক্ষক মো আব্দুল হালিম (বিএসসি) বলেন: “তোমাদের চোখেমুখে যে উজ্জ্বলতা দেখছি, তা আমাদের আশাবাদী করে তোলে। বিদ্যালয় একদিন গর্ব করবে, এই ব্যাচের অর্জনে।”

সহকারী শিক্ষক মোসা. লিপি আক্তার আবেগ ধরে রাখতে না পেরে বলেন: “তোমাদের হাসিমুখগুলো দেখে মনে হচ্ছে, যেন আমাদের ক্লাসরুম আবার জীবন্ত হয়ে উঠেছে। আজকের দিনটা আমাদের জন্যও অনেক স্পেশাল।”

প্রাক্তন শিক্ষার্থী মো খাইরুল ইসলাম মুন্না বলেন:
“আজ স্কুলে পা রেখেই মনে হলো—আমার শৈশব ফিরে এসেছে। আমরা হয়তো অনেক দূরে আছি একে অপরের থেকে, কিন্তু এই পুনর্মিলনী আমাদের হৃদয়কে আবার এক করে দিল।”

সহকারী প্রধান শিক্ষক মো শাজাহান গাজী তিনি বলেন:”তোমাদের ফিরে আসা আমাদের শিক্ষক জীবনের এক গর্বের মুহূর্ত। তোমাদের মাঝে দেশের আগামী নেতৃত্ব লুকিয়ে আছে। তোমরা এগিয়ে চলো—আমরা আছি আশীর্বাদ হয়ে।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুল জীবনের স্মৃতি হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। সেইসঙ্গে বিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী চারজন শিক্ষককে স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়ার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের চোখে জল এনে দেয়।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক আবেগঘন, স্মৃতিময় ও আনন্দময় পরিবেশ, যেন স্কুল জীবনের পাতায় লেখা নতুন এক অধ্যায়। এই পুনর্মিলনী শুধু একটি দিনের আয়োজন নয়, এটি ছিল হৃদয়ের টানে ফিরে আসার এক গভীর অভিব্যক্তি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com