শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গুনিয়ায় নিজ সেলুন থেকে নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার

এম. মতিন:   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়ায় নিজ সেলুন থেকে নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার
৮১

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় নিজ সেলুন থেকে মিঠুন দাশ (১৮) নামের এক নরসুন্দরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকায় নিজ সেলুনের দোকানের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মিঠুন নরসুন্দর উপজেলার রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হালিমপুর গ্রামের স্বপন দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিঠুন দাশ সারাদিন সেলুনে কাজ করে প্রতিদিন বাড়ি ফিরে গেলেও বুধবার রাতে যায়নি। সন্ধ্যা ৭টার দিকে মিঠুনের সাথে মুঠোফোনে তার পরিবারের সাথে শেষ কথা হয়। এরপর বৃহস্পতিবার সকালে সেলুন ভেতর থেকে তালাবদ্ধ দেখে চুল কাটাতে আসা গ্রাহকরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দোকানের গ্রিলের ফাঁক দিয়ে উঁকি দিয়ে সেলুনের সিলিং ফ্যানের সঙ্গে মিঠুনকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পিতা স্বপন দাশ জানান, রাতে ছেলের সাথে মুঠোফোনে কথোপকথন হলে ছেলে জানান তার এক বন্ধুর বাসায় রাতের খাবার খেতে গেছেন। সকালে খবর পেয়ে ছুটে যান তিনি।

তিনি আরও জানান, মিঠুন মোবাইলে একটি মেয়ের সাথে কথা বলতো, প্রেম করতো। মাঝেমধ্যে ঐ মেয়ের সাথে খুব কথা কাটাকাটি হতো। হয়তো প্রেম সংক্রান্ত কারণে সে আত্মহত্যা করতে পারে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মো. রাকিবুল জানান, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহত মিঠুনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com