এ.কে.এম.মোহাম্মদ আলী,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : | শুক্রবার, ১৩ জুন ২০২৫ | প্রিন্ট | ২২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকায় বিদ্যুৎতের খুঁটি থেকে সেচের দুটি ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে দুবৃত্তরা ।
এ ব্যাপারে হোসেনপুর থানায় দেয়া অভিযোগে জানা গেছে সেচ পাম্পের মালিক আরাবুল ইসলাম তার নিজস্ব সেচের জায়গায় কাজ করতে গেলে বিদ্যুৎতের ট্রান্সফরমার চুরির বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় গোবিন্দপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রে খবর দেন। পরে সহকারী লাইনম্যান মোহাম্মদ মামুন মিয়া ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় খুঁটিতে থাকা ৫ কেভির ২টি ট্রান্সমিটার দুবৃক্তরা নিয়ে গেছে। কৃষক আরাবুল জানান, ধার দেনা করে প্রায় লক্ষাধিক টাকা খরচ করে গত বছর আমার ও আশপাশের কৃষকের জন্য নতুন সেচ পাম্প চালু করেছি।
এখনো দেনা শোধ করতে পারিনি এর মধ্যেই সেচের ট্রান্সমিটার চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। সে জানায়, তিনি সেচের আবেদন করলে এলাকার অনেকে এর বিরোধিতা করেছেন। সেচের ট্রান্সমিটার চুরি হওয়ায় সংশ্লিষ্ট এলাকার অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হবেন বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে দ্রুত ট্রন্সমিটার লাগানো হলে কৃষকদের ক্ষতির শংকা কেটে যাবে। চুরির বিষয়ে হোসেনপুর থানার গতকাল (১৩জুন) অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেয়া হচ্ছে। অন্যদিকে হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো: সোহেল রানার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি তিনি কথা বলতে অজুহাত দিয়ে পরে কথা বলবেন বলে জানালেও এক ঘন্টা পরে যোগাযোগ করলে তিনি লাইন কেটে দেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com