শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্যাসের চুলার আগুনে পুড়ে দগ্ধ গৃহবধূ খাদিজা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্যাসের চুলার আগুনে পুড়ে দগ্ধ গৃহবধূ খাদিজা

গ্যাসের চুলার আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন গৃহবধূ খাদিজা খাতুন (২৫)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের কুল্লাগাছার মোল্লাপাড়ায়। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

জানা যায়,কোটচাঁদপুর উপজেলার কুল্লা গাছার মোল্লাপাড়ায় মিকাইল হোসেনের বাড়ির রান্না ঘরে গ্যাসের চুলায় আগুন লেগে যায় । এতে করে পুড়ে গুরুতর আহত হয়েছেন,তাঁর স্ত্রী খাদিজা খাতুন (২৫)। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। খাদিজা খাতুন দুই সন্তানের জননী বলে জানা গেছে।
প্রতিবেশী বিউটি খাতুন বলেন,খবর শুনে ছুটে এসে দেখতে পেলাম,আগুনে পুড়ে গেছে তাঁর হাত পা ও মুখ। প্রথমে আমরা ধারনা করেছিলাম বিদ্যুৎয়ায়িত হয়ে এমনটা হয়েছে। পরে জানতে পারলাম গ্যাসের চুলার আগুনে পুড়ে গেছে।

ওই আগুনে ঘরে থাকা, কিছু টাকা,চালের বস্তা সহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তবে অক্ষত রয়েছে গ্যাস সিলিন্ডার আর চুলা এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
খাদিজার স্বামী মিকাইল হোসেন বলেন,শনিবার রাতে রান্না শেষ করে গ্যাসের চুলা বন্ধ করে ঘরের দরজা দিয়ে রাখেন। এরপর রবিবার সকালে ঘর পরিস্কার করার জন্য রান্না ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। তবে সে চুলার কাছে যাযনি।
এরমধ্যে ওই চুলায় আগুন লেগে যায়। এ সময় সে আগুন নেভাতে গেলে পুড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন।
তিনি বলেন,এরপর খাদিজাকে যশোর হাসপাতালে নিলে,তারা দেখে আমাকে ঢাকা নিয়ে যেতে বলেন। বর্তমানে খাদিজাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন,খাদিজার হাতে ওই সময় কোন আগুন ধরাবার কিছুই ছিল না। সে রান্না ঘরের দরজা খুলে ভিতরে যেতেই আগুন লাগে গ্যাসের চুলাই। এটা কি ভাবে সম্ভব এমন প্রশ্নের উত্তর মিলছে স্বামী মিকাইলের।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন,আগুনে রোগীর দুই পা, হাত ও মুখ মন্ডলে আংশিক পুড়ে গেছে। আমরা তাকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেছি। ওই রোগীর শরীরের কতটা অংশ পুড়েছে বলে মনে করছেন,এমন প্রশ্ন তিনি বলেন, যতটুকু দেখলাম,তাতে করে আগুনে শরীরের ৩০/৩৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com