শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় চুনের কারখানায় চুরি করে পোড়ানো হচ্ছিল ৪০ লাখ টাকার গ্যাস

শফিকুল ইসলাম বাদল  ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় চুনের কারখানায় চুরি করে পোড়ানো হচ্ছিল ৪০ লাখ টাকার গ্যাস
২৪

ব্রাহ্মণবাড়িয়ার শহরের নয়নপুর অবৈধভাবে পরিচালিত একটি চুনের কারখানায় অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়েরউপ-মহাব্যবস্হাপক ( প্রকৌশলী) মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি চক্র শহরের নয়নপুর এলাকায় বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের বিতরণ লাইন থেকে অবৈধভাবে গ্যাস নিয়ে চুন উৎপাদন করে আসছিল। পাথর পুড়িয়ে চুনের উৎপাদনের জন্য গ্যাসের মাধ্যমে প্রেসার তৈরি করা হতো। অভিযান চালিয়ে ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”তিনি আরও জানান, কারখানাটি অবৈধভাবে চালানো হচ্ছিল, এবং এতে প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার গ্যাস চুরি হচ্ছিল। এর ফলে আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহে চাপ কমে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।

বাখরাবাদ গ্যাস কোম্পানির কর্মকর্তারা আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এই অবৈধ কারখানাটি পরিচালনা করছিলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের মোড়াইল এলাকার মোহাম্মদ রাসেল মিয়া। তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে,“ভবিষ্যতে এমন অবৈধ কারখানার তথ্য পেলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com