শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মশাল মিছিল, দাবী ইপিজেড বাস্তবায়ন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মশাল মিছিল, দাবী ইপিজেড বাস্তবায়ন
১৭

ইপিজেড দ্রুত বাস্তবায়ন ও ষড়যন্ত্রকারী ভূমিদস্যুদের গ্রেফতারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মশাল মিছিল করেছে ছাত্র জনতা।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানা মোড় এলাকা হতে মিছিলটি বের হয়। ঢাকা-রংপুর মহাসড়ক ও উপজেলার শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে ফিরে আসে। ছাত্র জনতার ব্যানারে এই মশাল মিছিলে নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় দ্রুত ইপিজেড বাস্তবায়ন চাই। ইপিজেড বিরোধী ষড়যন্ত্রকারী ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ নানা শ্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে, থানা মোড় এলাকায় একটি পথসভা করে ছাত্র জনতা। এতে বক্তাব্য দেন, আব্দুল মোতিন মোল্লা, অধ্যাপক আবু তাহের, মোকসেদ ইসলাম, অয়ন সুলতান প্রমুখ।

বক্তারা, দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিসহ অবৈধ দখলদার ভূমিদস্যুদের গ্রেফতারের দাবী জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com