মোঃ রাকিব হাওলাদার রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | ১৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পল্টনের সাথে ধাক্কা খেয়ে মাছ ধরার ট্রলার থেকে ছিঁটকে পড়ে এক জেলে নিখোঁজ রয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীত এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম মো. আল আমিন (৩৫)। তিনি গলাচিপা উপজেলাধীন চর বিশ্বাস ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সাগর থেকে মাছ ধরে আজ সকালে তিনি তীরে ফিরেছেন। এ ঘটনার পর থেকে নৌ-পুলিসের উপস্থিতিতে নদীতে জাল ফেলে নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা।
ট্রলার মালিক আসাদুল প্যাদা বলেন,”আজ সোমবার সকাল ৯টার দিকে তার মাছ ধরার ট্রলার সাগর থেকে ফিরে চরমোন্তাজ লঞ্চঘাটে নোঙর করে। এসময় ট্রলারটি পন্টুনের সাথে আকস্মিক ধাক্কা লাগে । এতে ট্রলারে থাকা আল আমিন ছিঁটকে বুড়াগৌরঙ্গ নদীতে পড়ে যায়। তবে এসময় তিনি ট্রলারের ছিলেন না বলে জানান।
চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পল্টনের সাথে একটি মাছ ধরার ট্রলার বাধার সময় আল-আমিন নামে এক জেলে পা পিছলে নদীতে পড়ে যায়। এরপর স্থানীয়রা নদীতে জাল ফেলে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে এখন পর্যন্ত উদ্ধার হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com