শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাট ৬ দফা দাবিতে স্বাস্হ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাট ৬ দফা দাবিতে স্বাস্হ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
১০

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে গোয়াইনঘাট  উপজেলার স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারীরা জানান, তাঁদের অন্যতম দাবি হলো—শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা।

এছাড়া অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, চাকরি স্থায়ীকরণ, ঝুঁকিভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি দেব্রত দাস সজল , সাধারণ সম্পাদক মোঃ বাদল মিয়া,অনেক সম্পাদক কয়ছর আহমদ, অলক চৌধুরী প্রমুখ।

তারা জানান, সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরোয়ার আহমদ বলেন,প্রাকৃতিক দুর্যোগসহ নানা বাধা বিপত্তি অতিক্রম করে স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে কাজ করেন। তাদের যৌক্তিক দাবির সাথে আমরা সহমত পোষণ করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com