মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | ১১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারে কাপড় ব্যবসায়ীদের নিয়ে গঠিত কুলিয়ারচর বাজার কাপড় ব্যবসায়ী সমিতি’র নতুন কর্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বাজারের ফ্রেন্ডস টেইলার্স এন্ড লেডিস ফেব্রিক্স এর স্বত্বাধিকারী মো. আবু সাইদ’কে সভাপতি ও পাল বস্ত্রালয় এর স্বত্বাধিকারী বাবু অজিত পাল’কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
গত ২২জুন রোববার সন্ধ্যা ৮ টার দিকে কুলিয়ারচর বাজার রবিনসন মার্কেটে পলাশ এর মাই চয়েস দোকানে বাজারের সিনিয়র কাপড় ব্যবসায়ী মো. জুয়েল মিয়ার আহবানে ও ফ্রেন্ডস টেইলার্স এন্ড লেডিস ফেব্রিক্স এর স্বত্বাধিকারী মো. আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সকল কাপড় ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এ নব-গঠিত কমিটির সকল পদের নাম ঘোষণা করেন, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম।
কমিটিতে অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. জুয়েল মিয়া, সহ-সভাপতি অরুন বর্মন ও সহ-সভাপতি পলাশ সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. রুমান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. জামান মিয়া ও সহ-সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. তারেক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজু মিয়া, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার সাহা, সহ-কোষাধ্যক্ষ পারভেজ মিয়া, প্রচার সম্পাদক জীবন সাহা, সহ-প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন ও সহ-প্রচার সম্পাদক রুবেল দাস, সদস্য তোফায়েল আহম্মদ ভুলন, নিয়ামত উল্লাহ সুমন, হরলাল দেবনাথ, মো. মাইনুদ্দিন, মো. সুমন মিয়া, সঞ্জয় সরকার, মো. মোশারফ মিয়া, মো. জনি মিয়া, আব্দুল রউফ ও মো. জিসান মিয়া।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com