শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গাইবান্ধায় ২২ হাজার পরীক্ষার্থী

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গাইবান্ধায় ২২ হাজার পরীক্ষার্থী
১৮

সারাদেশের মতো একযোগে আজ বৃহস্পতিবার

(২৬ জুন) গাইবান্ধায় শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর এ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবছর গাইবান্ধা জেলার ৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ২২ হাজার ২০৩ জন। এর মধ্যে এইচএসসির ৩০ কেন্দ্রে ১৫ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের ১৭ কেন্দ্রে ৫ হাজার ৪৬৬ জন এবং ৬ কেন্দ্রে ১ হাজার ৪৫০ জন আলিম পরীক্ষার্থী রয়েছে।

তবে গতবছর এইচএসসি পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৬৬ জন, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সে ৪ হাজার ২২৩ এবং আলিম পরীক্ষায় ১ হাজার ৪৬৬ পরীক্ষার্থী ছিল।

পরীক্ষার প্রস্তুতি বিষয়ে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক বলেন, বোর্ডের নির্দেশনা এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, নকলমুক্ত ও সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে সার্বিক পরিবেশ তদারকির জন্য প্রতিকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া সার্বিক মনিটরিংয়ের জন্য গঠন করা হয়েছে ভিজিলেন্স টিম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com