শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রকাশিত মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্র মূলক ফেসবুক প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন এ,এম স্বপন জাহান

মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রকাশিত মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্র মূলক ফেসবুক প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন এ,এম স্বপন জাহান
২১

বেশকিছু দিন ধরে রিয়াজুল ইসলাম সজল নামে
একটি ফেসবুক পেইজে প্রকাশিত ভূয়া ও মিথ্যা তথ্য প্রচারণার প্রতিবাদ করেছেন উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রার্থী এ,এম স্বপন জাহান।

এক বিবৃতিতে তিনি বলেন,প্রিয় উপজেলা বিএনপি ও জাতীয়তাবাদী আদর্শের প্রিয় শুভাকাঙ্ক্ষী।
ব্যক্তিগত শত্রুতার জের ধরে রাজনৈতিক ভাবে আমাকে কোনঠাসা ও হেয় পতি পন্ন করার উদ্দেশ্যে এক আওয়ামীলীগ পরিবারের সন্তান মানুষিক বিকারগ্রস্ত ছেলে প্রবাসে বসে আমার একটি ছবি নিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা সহ বিগত অনেক দিন ধরেই আমার বিরুদ্ধে আজেবাজে পোস্ট করে আসছে।অতিতেও আমার পরিবারের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র হয়েছিল বর্তমানেও হচ্ছে।

মূল বিষয়টি হচ্ছে আমি দীর্ঘ দিন ধরে সেই ১২/১৩ সালের দিক থেকে ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রতিহিংসা ও চরম নির্যাতনের স্বীকার। যা উপজেলা বিএনপি সহ স্থানীয় বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দ অবগত।যখন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঢাকা সহ বাড়ির বাহিরে থাকতে হচ্ছিল।তাদের অন্যায়ের প্রতিবাদ করতে পারছিলাম না তখন প্রতিবাদ স্বরুপ একজন কলম সৈনিক হিসেবে সাংবাদিকতা করতে লাগলাম।সাংবাদিকতার ৫ বছরের সময়েও কোন নির্বাচনে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে কখনোই অংশগ্রহণ করিনি শুধু ফ্যাসিস্টদের পাতানো নির্বাচন বয়কট করে।

কিন্তু অবশেষে পত্রিকা অফিসের চাপে ও পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে এমনকি নবগঠিত প্রথম উপজেলার প্রথম উপজেলা নির্বাচনে ফেসবুকে পোস্ট দিয়ে নিউজ সংগ্রহ করতে থাকি।এক পর্যায়ে প্রথম উপজেলা নির্বাচনে প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে দাতীয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ভূইয়া বিজয় অর্জন করলে।

নির্বাচনের পরের দিন উনার নিজ বাড়িতে উনার শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকরা বিজয় উল্লাস সহ বিভিন্ন অনুষ্ঠান পালন করতে থাকে।সেই দিনের নির্বাচনী নিউজ সংগ্রহ করতে একজন গণমাধ্যম কর্মী হিসেবে উপস্থিত হয়েছিলাম।এমমকি কাকতালীয় ভাবে উনার সাথে কয়েকটি ছবি উঠে।

কারন স্থানীয় সাংবাদিক হিসেবে উনি সহ অনেক প্রার্থীই আমাকে নির্বাচনী নিউজ সংগ্রহের জন্য ডাকতেন।
এই সুবাদে পচন্ড ভীরের মধ্য দিয়ে উনার সাথে আমার কয়েকটি ছবি উঠে। অথচ বলা হচ্ছে আমি আওয়ামীলীগ করি ফুলের মালা দিয়েছি।যা সম্পূর্ণ ডাহা মিথ্যা প্রচারণা।
যারা প্রকাশ করছে তারা নিজেরাও যানে।

এই ছেলের মামাদের একটি জমির বিষয় নিয়ে ন্যায় সংগতভাবে আমি ভুক্তভোগী একটি পরিবার করে সাহায্য করার কারনেই আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়েই এমন মন্তব্য সহ মিথ্যা, বানোয়াট ভূয়া তথ্য প্রচারণা করে আসছে।
হয়তো বা আপনারা বলতে পারেন এতদিন প্রতিবাদ করলাম কেন?এই ছেলেটা কে নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না।কারন সে মানুষিক বিকারগ্রস্ত, সে প্রবাসে থাকে।তার পরিবার এই ছেলের বিভিন্ন সময় আজেবাজে পোস্ট করার কারনে প্রশাসন ও স্থানীয় মানুষের কাছে তার বাবা সহ তার পরিবারের লাঞ্ছিত হতে হয়েছে।
কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম একদল কতিপয় সুবিধাবাদী বিএনপি নামধারী ও কিছু প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চাচ্ছে। যা অত্যন্ত ঘৃণিত কাজ।

আমি স্বপন জাহান আওয়ামীলীগ তো দূরের কথা আমার পরিবার ও কখনো জয় বাংলা স্লোগান ও নৌকার নাম মুখে কখনো আনেনি।যা প্রমানিত। আমিও একটি খাঁটি জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সন্তান।সুতরাং পরিশেষে একটি কথা বলতে চাই শুধু আদর্শের সহিত এই দলটাকে ভালবেসে এসেছি বলে আজও নুন আনতে পানতা ফুরায়।খামাখা প্রতিহিংসাপরায়ণ হয়ে একজন জেনুইন শহীদ জিয়ার সৈনিক কে কলংকের দাগ লাগাবেন না।আমি এমন ভিত্তিহীন ও মিথ্যা বানোয়াট তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com