শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:অবৈধ জাল জব্দ ও জরিমানা আদায়

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:অবৈধ জাল জব্দ ও জরিমানা আদায়
৩০

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ বেড় জাল ও কারেন্ট জাল জব্দ ও জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার ২৭ জুন মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ আশেপাশের বিলগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে অবৈধ বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৫ জনকে ২ টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সময় মোট ৫টি বেড় জাল ও ৩ টি কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মুনিবুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদুর রহমান।নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব জাল জব্দ করে হাওরপাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন।

মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় জানান,হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।টাঙ্গুয়ার হাওর ও বাইনচাপরা বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ বেড় ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।এছাড়াও অবৈধভাবে মাছ ধরার অপরাধে ২ টি মামলায় ৫ জন কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com