শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে জেলা যুবদলের সহ সভাপতির নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে জেলা যুবদলের সহ সভাপতির নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
১২

নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট আমিরুল ইসলামের নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও স্কুল আঙ্গিণায় চারা রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

২ জুলাই বুধবার উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক যেমন নারায়ণগঞ্জকে সবুজায়ন ও পরিচ্ছন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশেই নেতা কর্মীরা গাছ লাগানোর কাজ শুরু করেছেন। রূপগঞ্জেও এ কর্মসূচি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com