শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাজার জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের কবীর আহমেদের নির্বাচনী গণসংযোগ শুরু

মোঃ শিমুল রানা উপজেলা প্রতিনিধি, কসবা (ব্রাহ্মণবাড়িয়া):   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাজার জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের কবীর আহমেদের নির্বাচনী গণসংযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও তৃণমূলের পরিচিত মুখ কবীর আহমেদ নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। আগামী সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন আড়াইবাড়ি দরবার শরীফের পবিত্র মাজার জিয়ারতের মধ্য দিয়ে।

আজ সকাল ১০টায় কবীর আহমেদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কসবার ঐতিহাসিক আড়াইবাড়ি দরবার শরীফে হজরত শাহ আব্দুল হালিম (রহ.)-এর মাজারে গিয়ে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি দেশ, জাতি এবং বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের জন্য দোয়া করেন।

দোয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন,”আমি গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করি। বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জনগণের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমি মাঠে নেমেছি। ইনশাআল্লাহ, মানুষের পাশে থাকবো এবং তাদের কল্যাণে কাজ করবো।”

তার এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। তারা কবীর আহমেদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাকে আগাম শুভেচ্ছা জানান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কবীর আহমেদের এই নির্বাচনী গণসংযোগ কসবা-আখাউড়ায় বিএনপির কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনটি দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক এলাকা হিসেবে বিবেচিত হয়। এখানে দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com