শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ৭১ পাঠচক্রের ৩য় বর্ষ ও বই উপহার উৎসব পালন

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলাপ্রতিনিধি:   |   রবিবার, ০৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ৭১ পাঠচক্রের ৩য় বর্ষ ও বই উপহার উৎসব পালন
২৫

“এসো বই পড়ি, পারিবারিক পাঠাগার গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১২০টি গ্রামে বই প্রেমীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। তৃতীয়বারের মত আজ (৫ /৭/২৫) ৭১ পাঠচক্র ও গণগ্রন্থাগারের উদ্যোগে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে বই বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বইপ্রেমী মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে ৭১ পাঠচক্রের প্রতিষ্ঠাতা পরিচালক, নাট্যকার, অধ্যক্ষ কামরুল হুদা পথিকের সভাপতিত্বে এবং সাপ্তাহিক নবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের নির্বাহী প্রযোজক (বার্তা বিভাগ) শান্ত মাহমুদ, লেখক, কবি খোন্দকার শাহ আলম, নবীনগর প্রেস ক্লাবের সাবেক দুই সভাপতি আবু কামাল খন্দকার ও মাহাবুব আলম লিটন, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, সলিমগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মাওলা খান দীপু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, ইংরেজি সাপ্তাহিক দ্য গ্লোবাল নেট সম্পাদক পিয়াল চৌধুরী মিঠু, আবৃত্তি শিল্পী হামিদুল হুদা স্তেভান, গুঞ্জন পাঠাগার প্রতিষ্ঠাতা বই মজুর স্বপন মিয়া, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি কে এম সফর আলী প্রমূখ।

অনুষ্ঠানে আগত উপজেলার ২১টি ইউনিয়নের ১২০টি গ্রাম থেকে বাছাই করা ১২০ জন বইপ্রেমীকে ৭১ পাঠচক্রের পক্ষ থেকে বিনামূল্যে ৫ শতাধিক বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে বই বিতরণের ফাঁকে ফাঁকে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় আবৃত্তি ও কণ্ঠ শিল্পীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com