শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অর্ধশতাধিক টিয়াপাখি অবমুক্ত: ফাঁদ পুড়িয়ে ধ্বংস

মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির স্টাফ রিপোর্টার :   |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অর্ধশতাধিক টিয়াপাখি অবমুক্ত: ফাঁদ পুড়িয়ে ধ্বংস
১৬

কিশোরগঞ্জের হোসেনপুরে অভিযান চালিয়ে অর্ধশতাধিক টিয়াপাখি অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে বেদে সম্প্রদায়ের কিছু লোক জেলার বিভিন্ন স্থান থেকে ফাঁদ পেতে অবৈধভাবে টিয়াপাখি শিকার করে আসছিল বলে জানা গেছে। খবর পেয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উজ্জ্বল হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন পালিয়ে যায়।
অভিযানে ফেলে যাওয়া জাল, আঠা, বাঁশের লাঠি, দড়ি ও শুটকি মাছসহ পাখি শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। পরে এসব ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। তিনি নিজ হাতে উদ্ধারকৃত অর্ধশতাধিক টিয়াপাখিকে অবমুক্ত করে আকাশে উড়িয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস, ডাঃ তানভীর হাসান,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এ,কে,এম মোহাম্মদ আলী, সাংবাদিক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির ও সাংবাদিক শাহিন আলম। ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যেকোনো ধরনের পাখি আটকে রাখা, বিক্রি বা শিকার করা দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।”

অভিযানে অংশ নেওয়া সাংবাদিক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির বলেন, “পাখি প্রকৃতির বন্ধু। এগুলো রক্ষায় শুধু প্রশাসনের নয়, আমাদের সবার দায়িত্ব রয়েছে। সামাজিক প্রতিরোধ ছাড়া এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব নয়।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com