আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১০২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধা জেলা বিএনপি’র পক্ষ হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে সাধারণ দিনমজুর মেহনতি মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার ( ৯ জুলাই) গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা বিএনপি’র উদ্যোগে লক্ষ্মীপুর বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি, সদর থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও
জেলা জিয়া পরিষদ এর আহ্বায়ক আব্দুল আউয়াল আরজু, সদর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কার্জন চৌধুরী, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোখলেসুর রহমান মাজু। সাধারণ সম্পাদক
ফুল মিয়াসহ লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি’র সকল নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বিপুল কুমার দাস, গাইবান্ধা জেলা শাখা তারেক জিয়া সাইবার ফোর্সের সভাপতি ফরহাদ আলী ও সাধারণ সম্পাদক সাকিবুল হাসান শাওন, যুগ্ন সাধারণ সম্পাদক রওশন মিয়া প্রমুখ।
শেষে লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা বিএনপি কার্যালয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com