শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষ থেকে তারেক রহমানকে ঘিরে অপপ্রচার ও কটুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমিরুল ইসলাম ইমন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:   |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষ থেকে তারেক রহমানকে ঘিরে অপপ্রচার ও কটুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমিরুল ইসলাম ইমন
১৯

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। একইসাথে বিভিন্ন প্রতিবাদ মিছিল ও সমাবেশে দেশনায়ক তারেক রহমানকে ‘খুনি’ বলে কটুক্তি ও মিথ্যাচার করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সফল সহ সভাপতি অ্যাডভোকেট আমিরুলন ইসলাম ইম বলেন বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিরের পক্ষ থেকে এই ষড়যন্ত্রমূলক অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন—
“সন্ত্রাসী, খুনি কিংবা চাঁদাবাজ—এরা কোনো দলের হতে পারে না। বিএনপি কখনো কাউকে খুন, সন্ত্রাস বা চাঁদাবাজির নির্দেশ দেয়নি। কেউ ব্যক্তি পর্যায়ে কোনো অপরাধ করলে সেটি দলের নয়, ব্যক্তির দায়। অথচ কিছু কুচক্রী মহল এসব ঘটনাকে পুঁজি করে বিএনপিকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরো লেন,
বিভিন্ন মিছিল-সমাবেশে তারেক রহমানকে উদ্দেশ্য করে ‘খুনি’ স্লোগান দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই—আপনাদের কাছে কি প্রমাণ আছে তারেক রহমান কাউকে খুন করেছেন? কাকে, কখন, কীভাবে—এমন কোনো ঘটনার বাস্তব প্রমাণ কি আছে? শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে এভাবে একজন জনপ্রিয় জাতীয় নেতার বিরুদ্ধে কুৎসা রটানো অত্যন্ত ঘৃণ্য কাজ, আমরা এর তীব্র নিন্দা জানাই।”

আমিরুল ইসলাম ইমন আরো বলেন বিএনপি একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ দল, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার থেকেছে। এই ধরনের ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। জনগণ সত্য জানে এবং এই অপপ্রচারের জবাব তারা ভবিষ্যতে ব্যালটের মাধ্যমে দেবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com