শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে ডেমক্রেসি ওয়াচ’র ফেসিং প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক প্লাটফর্ম গঠিত

  |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে ডেমক্রেসি ওয়াচ’র ফেসিং প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক প্লাটফর্ম গঠিত
২০

ডেমক্রেসি ওয়াচ’র ‘জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা(ফেসিং) প্রকল্পের আওতায় গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা নাগরিক প্লাটফর্ম গঠিত হয়েছে।

প্রকল্প জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহযোগি
-তায় কানাডিয়ান হাইকমিশন এবং সুইজারল্যান্ড দুতা- বাসের আর্থিক সহযোগিতায় সোমবার(১৪ জুলাই)দুপুরে স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার নিজস্ব সভাকক্ষে নাগরিক প্লাটফর্ম গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো.সুরুজ হক লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অব.) সুশীল চন্দ্র সরকার,পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যা- লয়ের সহকারি শিক্ষক সাবিনা খাতুন,পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জান্নাত আরা শিরিন,শাহীনুর বেগম, ব্যবসায়ী আতিকুর রহমান,আতিক,লাবনী আক্তার,
সাইদুর রহমান ও নিখিল চন্দ্র শীল প্রমুখ।

এসময় প্রকল্পের কর্মী,উপজেলার প্রগতিশীল ব্যক্তিবর্গ
ও নারী নেটওয়ার্ক সদস্য ছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ
উপস্থিত ছিলেন।শুরুতেই প্রকল্পের প্রকৃত লক্ষ্য-উদ্দেশ্য
ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের কো-অর্ডি- নেটর এসএম রাব্বী।

স্থানীয় পর্যায় সিদ্ধান্ত গ্রহন,প্রভাব বিস্তার,জবাবদিহিতা
এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের যুব নারী ও প্রান্তিক সম্প্রদায়ের সদস্য- দের প্রতিনিধিত্ব,স্বীকৃতি ও অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষে সমাজের সকলস্তরের নাগরিকদের কাছে পৌঁছানো এবং সংগঠিত করা প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সমূহ জানানো হয়।
নাগরিক সমাজ সংগঠনের মধ্যে পারস্পারিক সহযোগিতা, অংশীদারিত্বের নেটওয়ার্ক বৃদ্ধি করা,অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্বপ্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাগরিক সমাজের সংগঠনসমূহের জনগণ,সরকারের মধ্যে সহযো- গিতা,যোগাযোগ,তথ্য আদান-প্রদান এবং সংলাপ,
নাগরিক সমাজ সংস্থার নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি করা।

উল্লেখ্য; গাইবান্ধা জেলায় সহযোগী সংস্থা হিসেবে ছিন্নমূল মহিলা সমিতি এবং ডেমক্রেসি ওয়াচ-এর সাথে যৌথভাবে
এ প্রকল্প বাস্তবায়ন করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com