শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরাইল ঝাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ছয়জনকে দায়িত্ব থেকে প্রত্যাহার

শফিকুল ইসলাম বাদল  (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরাইল ঝাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ছয়জনকে দায়িত্ব থেকে প্রত্যাহার
১৮

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমানসহ ছয় পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বাকি সদস্যরা হলেন—এএসআই বিপ্লু বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি জানাজানি হলে পুরো জেলায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান আটকায় টহল পুলিশ। পরে তারা গাড়ির বিরুদ্ধে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করে। ঘটনার একটি ভিডিও বেসরকারি টেলিভিশনে প্রচার হলে বিষয়টি ঊর্ধ্বতন মহলের নজরে আসে।এরপর সোমবার (১৪ জুলাই) ওসিসহ ছয়জনকে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের দপ্তরে সংযুক্ত করা হয়।খাঁটিহাতা হাইওয়ে থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. সজীব মিয়া বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে।

আমি নতুন দায়িত্ব নিয়েছি।’হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ছয়জনকে প্রত্যাহার করে কুমিল্লায় আনা হয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com