মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও কুলিয়ারচর বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী মো. বাচ্চু মিয়া আর নেই।
মঙ্গলবার (১৫জুলাই) বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় পৌর এলাকার পূর্ব গাইলকাটা মহল্লার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না-লিল্লাহি…..রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০বছর।
তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম সিআইপি, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম পৃথক পৃথক ভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com